1.1. MTrading VIP IB Club হলো MTrading (ServiceComsvg LLC—এখানে “কোম্পানি” নামে উল্লেখিত) আয়োজিত একটি বিশেষ স্বীকৃতি ও বিকাশমূলক প্রোগ্রাম (এখানে “প্রোগ্রাম” নামে উল্লেখিত)।
1.2. এই প্রোগ্রামের লক্ষ্য হলো কৌশলগত সুযোগ, বিশেষ অভিজ্ঞতা এবং উন্নত সহায়তার মাধ্যমে MTrading-এর সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB)-দের পুরস্কৃত করা এবং তাদের আরও এগিয়ে যেতে সহায়তা করা।
1.3. প্রোগ্রামে শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে যোগ দেওয়া যাবে। মূল্যায়নের নির্ধারিত সময়ে যোগদানের শর্ত পূরণ করেন এবং কোম্পানির আনুষ্ঠানিক অনুমোদন পান—এমন IB-রা এতে অংশ নিতে পারবেন।
1.4. মূল্যায়নের সময়কাল চলবে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর 2025 (UTC) পর্যন্ত।
2.1. VIP IB Club-এর সদস্যপদ পাওয়ার জন্য একজন IB-কে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
2.2. সদস্যপদ পর্যালোচনা ও অনুমোদনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোম্পানির ব্যবস্থাপনার বিবেচনার ওপর নির্ভরশীল। শর্ত পূরণ করলেই স্বয়ংক্রিয়ভাবে সদস্যপদ পাওয়া নিশ্চিত নয়।
3.1. অনুমোদিত IB-দের আনুষ্ঠানিকভাবে VIP IB Club-এর সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং 2025 সালের জুলাই মাসে তারা VIP Club কার্ড পাবেন।
3.2. ক্লাবের সদস্যরা বিভিন্ন বিশেষ সুবিধা ও স্বীকৃতিমূলক সুযোগ পাবেন। তবে এর জন্য কোম্পানির শর্তাবলি ও নীতিমালা মেনে চলতে হবে।
4.1. কৌশলগত সুযোগ
4.2. বিশেষ অভিজ্ঞতা
4.3. আরও উন্নত পুরস্কার & সহায়তা
5.1. শুধুমাত্র অনুমোদিত VIP IB Club সদস্যরাই Dubai Forex Expo-তে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
5.2. অংশগ্রহণের সুযোগ অন্য কাউকে হস্তান্তর করা যাবে না এবং এর জন্য প্রোগ্রামের শর্তাবলি মেনে চলতে হবে।
5.3. অসদাচরণ, নীতিমালা লঙ্ঘন বা অনৈতিক ব্যবসায়িক আচরণের ক্ষেত্রে কোম্পানি দুবাই ভ্রমণের আমন্ত্রণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
6.1. অপ্রত্যাশিত পরিস্থিতি, জালিয়াতি বা ত্রুটির ক্ষেত্রে কোম্পানি নিজস্ব বিবেচনায় প্রোগ্রামটি পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
6.2. ট্রেডিং ভলিউম, ডিপোজিট বা পারফরম্যান্সের তথ্য কারসাজি করার যেকোনো চেষ্টা, অথবা কোম্পানির পার্টনার চুক্তি লঙ্ঘনকারী কোনো কার্যকলাপে জড়িত হলে, তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা, অ্যাকাউন্ট বন্ধ এবং প্রোগ্রামের যেকোনো সুবিধা আটকে রাখা হতে পারে।
6.3. VIP IB Club-এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তিসংগত প্রচারমূলক কার্যক্রমে অংশ নিতে সম্মত হন, যেমন জনসমক্ষে স্বীকৃতি গ্রহণ, সাক্ষাৎকার বা ফটো সেশন। পূর্বানুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না।
6.4. VIP IB Club-সংক্রান্ত প্রশ্নের জন্য IB-রা তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা support@mtrading.com ঠিকানায় লিখতে পারেন।