পোর্টফোলিও রিটার্ন বলতে অন্তর্ভুক্ত পোর্টফোলিওর লাভ ও ক্ষতিকে বোঝায়। “পোর্টফোলিও” বলতে আমরা বিভিন্ন অন্তর্ভুক্ত অ্যাসেট ও সিকিউরিটির সমন্বয়ে গঠিত বিনিয়োগকে বুঝি। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো আপনার পোর্টফোলিও কতটা নিরাপদ ও লাভজনক এবং তা আপনার পছন্দের বেঞ্চমার্ক পূরণ করে কি না, তা নির্ধারণ করা। পাশাপাশি, প্রত্যাশিত পোর্টফোলিও রিটার্ন দেখে আপনি বুঝতে পারবেন বিনিয়োগের কৌশলটি আপনার মূল আর্থিক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

এই নিবন্ধে আপনি একটি প্রচলিত সূত্র ব্যবহার করে পোর্টফোলিওর রিটার্ন কীভাবে হিসাব করতে হয় তা শিখবেন। সূত্রটির প্রতিটি উপাদানও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ভারসাম্যপূর্ণ রিটার্ন পেতে বিনিয়োগকারীরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যাসেট নিয়ে বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করেন। তবে পোর্টফোলিওর ধরন অনুযায়ী, কোনো কোনো পোর্টফোলিওতে এক ধরনের অ্যাসেটও থাকতে পারে। সবকিছু নির্ভর করে বিনিয়োগকারীদের পছন্দ, লক্ষ্য ও কৌশলের ওপর। কখনও কখনও তাঁরা বিভিন্ন বিষয় বিবেচনা করে শেয়ার, বন্ড, স্টক এবং অন্যান্য উপকরণের সমন্বয় বেছে নেন।
আপনার বিনিয়োগে কোন ধরনের অ্যাসেটের সমন্বয় রয়েছে, তা আসলে গুরুত্বপূর্ণ নয়। একটি সাধারণ পোর্টফোলিও রিটার্নের সূত্র আছে, যা দিয়ে বোঝা যায় এটি আপনার লক্ষ্য পূরণ করছে কি না।
সূত্রটি হলো:
এর প্রতিটি উপাদান একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক:
এখানে একটি সহজ উদাহরণ দেওয়া হলো: ধরুন, আপনার পোর্টফোলিওর 24% জুড়ে আছে একটি নির্দিষ্ট অ্যাসেট, যার ওয়েট 0.25। সব অ্যাসেটের মোট পরিমাণ 100% হতে হবে, আর সব অ্যাসেটের ওয়েটের যোগফল হতে হবে 1।



পোর্টফোলিওর রিটার্ন হিসাব করতে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। তবে প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করুন:
এই সূত্রটি খুব কাজে লাগতে পারে, বিশেষ করে আপনার পোর্টফোলিওতে একাধিক ধরনের অ্যাসেট থাকলে। এ ধরনের পদ্ধতি একটি অ্যাসেটের দামে অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে।
আপনার অ্যাসেট বিশ্লেষণ করলে বোঝা যাবে, শুধু এক ধরনের সিকিউরিটির ওপর নির্ভর করা ভালো, নাকি বিভিন্ন ধরনের অ্যাসেট নিয়ে পোর্টফোলিও গড়া ভালো। চূড়ান্ত ফল নির্ভর করবে উপাদানগুলোর ধরন, সেগুলো কীভাবে মেশানো বা বরাদ্দ করা হয়েছে তার ওপর। পাশাপাশি, পারস্পরিক সম্পর্কের মাত্রাও বিবেচনা করতে হবে। সর্বোচ্চ রিটার্ন থেকে বোঝা যায়, নির্দিষ্ট রিটার্নের ক্ষেত্রে সর্বনিম্ন ঝুঁকি নিয়ে আপনার পোর্টফোলিওটি কার্যকর এবং সম্ভাব্য লাভজনক।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।