লগ আউট
Are you sure you want to exist?
MTrading Team • আজ

Jackson Hole ইভেন্টের আগে বাজারের উদ্বেগ বাড়ায় বুল ও বেয়ারের লড়াই

Jackson Hole ইভেন্টের আগে বাজারের উদ্বেগ বাড়ায় বুল ও বেয়ারের লড়াই

বুধবার দিনের শুরুতে বৈশ্বিক বাজারে ভঙ্গুর অবস্থা বজায় রয়েছে। আগের দিন সতর্ক আশাবাদ দেখা গেলেও, বার্ষিক Jackson Hole symposium-এ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকারদের গুরুত্বপূর্ণ মন্তব্যের অপেক্ষায় রয়েছেন ট্রেডাররা। চীন নিয়ে উদ্বেগ এবং ফেডের নীতিনির্ধারকদের কঠোর অবস্থানের বক্তব্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা বেড়েছে। তবে, যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দুর্বল তথ্য এবং টেকসই পণ্যের অর্ডার প্রকাশের আগে হালকা অর্থনৈতিক ক্যালেন্ডার ট্রেডারদের অনিশ্চয়তায় রেখেছে।

বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ব্যর্থ চেষ্টার পরও মার্কিন ডলার শক্তিশালী রয়েছে, তবে ট্রেজারি বন্ডের ইল্ড মাসিক সর্বোচ্চ থেকে কমেছে।

RBNZ-এর কড়া অবস্থানের সমর্থকেরা পিছিয়ে আসায় দরপতনে NZDUSD নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে, বন্ডের কুপন কমে যাওয়া এবং কোভিড-সংক্রান্ত খবরের কারণে USDJPY ডলারের শক্তিকে উপেক্ষা করেছে।

সোনার দাম স্থির থাকলেও, অপরিশোধিত তেলের দাম পুনরুদ্ধার অব্যাহত রেখে আট দিনের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

আরও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ক্রিপ্টোকারেন্সির বাজারে দরপতনের প্রবণতা বজায় রয়েছে।

প্রধান অ্যাসেটগুলোর সর্বশেষ দর ওঠানামা নিচে দেওয়া হলো:

  • ব্রেন্ট তেল টানা তৃতীয় দিনের মতো বেড়ে 12 আগস্টের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষে দাম প্রায় 1.0% বেড়ে $102.00 হয়েছে।
  • সোনা আগের দিন মাসিক সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়ানোর পর $1,750-এর কাছাকাছি স্পষ্ট দিকনির্দেশ খুঁজে পাচ্ছে না।
  • USD Index সামান্য বেড়ে 108.60-এর কাছাকাছি থাকলেও ক্রেতাদের আস্থা অর্জনে হিমশিম খাচ্ছে।
  • FTSE 100 1.0% কমেছে, তবে DAX এবং Eurostoxxলেখার সময় প্রায় 0.80% কমেছে।
  • ওয়াল স্ট্রিট শুরুতে ইতিবাচক থাকলেও সামান্য লোকসান নিয়ে দিনের লেনদেন শেষ করেছে। এ সময়Dow Jones 0.47% লোকসান নিয়ে দরপতনে নেতৃত্ব দিয়েছে।
  • BTCUSD কমেছে 0.90% কমে $21,300-এ অন্যদিকে ETHUSD সর্বশেষে প্রায় 2.2% কমেছে, কারণ বিক্রেতারা $1,600-এর স্তরে চাপ দিচ্ছেন।
ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

বাজারে ঝুঁকি এড়ানোর প্রবণতা!

অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়ছে। ইউরোপ ও চীন কোভিড এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে—এ বিষয়ে বাজারকে আশ্বস্ত করতে হিমশিম খাচ্ছে। তা সত্ত্বেও, অর্থনৈতিক সূচির ব্যস্ততা কম এবং মন্দার আশঙ্কার মধ্যে ফেডের পাওয়েল খুব বেশি কড়া অবস্থান না-ও নিতে পারেন—এমন প্রত্যাশা বাজারকে অনিশ্চিত রেখেছে।

USD Index (DXY) প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ স্তরগুলোর আশপাশে ওঠানামা করছে, তবে ঊর্ধ্বমুখী গতি দুর্বলই রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যকলাপ ও আবাসনসংক্রান্ত তথ্য ফেডের কড়া অবস্থানের সমর্থকদের থামানোর জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে। তা সত্ত্বেও, মিনিয়াপোলিস ফেডের প্রেসিডেন্ট নীল কাশকারি কিছু সময়ের জন্য সুদের হার বেশি থাকবে—এমন প্রত্যাশা প্রশমিত করার চেষ্টা করেছেন।

চীনের নাজুক অর্থনৈতিক পূর্বাভাস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুদ্রার ওপর চাপ তৈরি করেছে, যদিও সরবরাহ সংকট ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে দেশ দুটি কিছু পদক্ষেপ নিয়েছে। 

এ ছাড়া, ইরান তেলবাজারে ফিরে এলে OPEC+-এর প্রত্যাশিত উৎপাদন হ্রাসকে ছাপিয়ে যেতে পারে—এমন আশঙ্কা অপরিশোধিত তেলের ক্রেতাদের চাপে ফেলছে বলে মনে হচ্ছে।

অন্যদিকে, মন্দার আশঙ্কায় ক্রিপ্টোকারেন্সির ব্যবহার কমে যাওয়ায় BTCSD ও ETHUSD আরও নেমে মাসিক নতুন সর্বনিম্নের দিকে যাচ্ছে। বিশেষ করে, বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নেওয়ায় এ প্রবণতা দেখা যাচ্ছে।

জোরালো বাই: USDJPY

⏬ 🔴 জোরালো বিক্রির সংকেত: ETHUSD

⬆️ 🟢 Buy: USD Index, USDCAD, Nasdaq

⬇️ 🔴 সেল: DAX, FTSE 100, স্বর্ণ, BTCUSD

যুক্তরাষ্ট্রের তথ্য ট্রেডারদের আগ্রহ জাগাতে পারে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ তথ্য থেকে হতাশাজনক ইঙ্গিত পাওয়ার পর, আজকের টেকসই পণ্যের অর্ডার এবং বিদ্যমান বাড়ি বিক্রির তথ্য মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতার পক্ষে থাকা ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ফলাফল পূর্বাভাসের মতো হতাশাজনক হলে, কিংবা তার চেয়েও খারাপ হলে, ডলারের আবার দরপতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তা সত্ত্বেও, সবকিছু নির্ভর করছে শুক্রবার জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ফেড চেয়ার জেরোম পাওয়েলের বক্তব্যের ওপর, কারণ ফেডের কড়া অবস্থানের সমর্থকরা পিছু হটছেন না।

ট্রেন্ডের সুবিধা নিন এশিয়া-প্যাসিফিকের সেরা ব্রোকার-এর সঙ্গে। আমরা চমৎকার ট্রেডিং শর্ত, উন্নত মানের Copy Trade পরিষেবা এবং বহু পুরস্কারজয়ী IB রেফারেল প্রোগ্রাম দিই।

  • 200% ডিপোজিট বোনাস;
  • 0 পিপ থেকে সুপার-টাইট স্প্রেড;
  • ন্যূনতম লটের পরিমাণ কমানো হয়েছে;
  • IB-দের জন্য সর্বোচ্চ 60% রেভিনিউ শেয়ারসহ আকর্ষণীয় পুরস্কার, এবং আরও অনেক কিছু।

MTrading-এর সঙ্গে নিরাপদে ট্রেড করুন এবং উপভোগ করুন সবচেয়ে অনুকূল ট্রেডিং শর্ত!

ট্রেডিংয়ে ভাগ্য আপনার সহায় হোক!