Scan & Get our app!

Get our app!

Download our app and stay connected on the go.

Download app
লগ আউট
Are you sure you want to exist?

ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিং কৌশল ব্যবহারের সুবিধা ও অসুবিধা

রিট্রেসমেন্ট ট্রেডিং একটি সহজ ধারণা। এতে দাম সর্বশেষ ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী মুভমেন্টের বিপরীতে ফিরে আসার সময়টি চিহ্নিত করা হয়। বিষয়টি আরও সহজভাবে বুঝতে, ফরেক্সে রিট্রেসমেন্ট ট্রেডিংকে ঘরে ঢোকার পথে একইভাবে ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করুন। একে এমন একটি বিপরীতমুখী মুভমেন্ট হিসেবে ভাবুন, যেখানে আগের প্রতিটি ধাপ উল্টো দিকে পুনরাবৃত্তি হয়।

None

আজ আমরা রিট্রেসমেন্ট ট্রেডিং কৌশলের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব—এর সাফল্য, ব্যর্থতা এবং ফরেক্স মার্কেটে এটি ব্যবহারের কারণ। পাশাপাশি, ঝুঁকি ব্যবস্থাপনার কয়েকটি টিপসও তুলে ধরব। তাই সঙ্গে থাকুন।

রিট্রেসমেন্ট ট্রেডিং ব্যবহারের কারণ

ফরেক্সে রিট্রেসমেন্ট ট্রেডিং এত গুরুত্বপূর্ণ কেন? কারণ, এটি এমন কিছু গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে, যা পর্যাপ্ত দক্ষতা ও অনুশীলনের অভাবে নতুন ট্রেডাররা ধরতে পারেন না।

রিট্রেসমেন্ট ট্রেডিং ব্যবহারের প্রথম কারণ হলো, আরও ভালো দামে মার্কেটে প্রবেশের সুযোগ পাওয়া। এ ছাড়া, এই কৌশল স্টপ লস অর্ডার দেওয়ার জন্য আদর্শ পজিশন খুঁজে পেতে সাহায্য করে। ফলে ঝুঁকি-রিটার্ন অনুপাত উন্নত হয়।

এই কৌশল ব্যবহার করলে ট্রেডাররা শুধু “বাজারে প্রবেশ”-এর তুলনায় আরও বিস্তৃত পদ্ধতির সুবিধা পেতে পারেন। এ ছাড়া, এটি বাজারে প্রবেশের আরও নিরাপদ কৌশল, প্রবেশের ঝুঁকি সামলানোর ক্ষেত্রে আরও নমনীয় পদ্ধতি এবং বেশি রিটার্ন নিশ্চিত করে।

এই বিষয়গুলো মাথায় রেখে, ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিং কৌশল থেকে কী কী সুবিধা ও অসুবিধা হতে পারে, তা এবার বিস্তারিত দেখে নেওয়া যাক।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিংয়ের সুবিধা

প্রথমে প্রধান সুবিধাগুলো দেখা যাক। এই কৌশলটি আরও সঠিক ও নির্ভুলভাবে দামের উপযুক্ত স্তর খুঁজে পেতে সাহায্য করে। একজন ট্রেডার যেন একজন দক্ষ স্নাইপারের মতো, যিনি সঠিক মুহূর্তের অপেক্ষা করেন এবং সেরা দামে বাজারে প্রবেশ করেন। তাই প্রধান সুবিধাগুলো হলো:

  • উচ্চ সম্ভাবনাময় এন্ট্রি। এই কৌশল উচ্চ সম্ভাবনাময় এন্ট্রির সুযোগ তৈরি করে। বিশেষ করে, যখন শক্তিশালী প্রাইস অ্যাকশন সিগন্যাল পরবর্তী রিট্রেসমেন্টের স্তরে পৌঁছায় এবং সেই স্তর থেকে দাম ফিরে আসার সিগন্যালও দেখা যায়। চার্টে দাম যখন ঘুরে বা পিছু হটে, তখন বুঝতে হবে ভালো এন্ট্রির সুযোগ খুঁজতে হবে।
  • উন্নত রিস্ক-রিওয়ার্ড রেশিও। তত্ত্বগতভাবে, ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিংয়ে স্টপ লসের জন্য প্রচলিত দূরত্বের বদলে আরও কম দূরত্ব নির্ধারণ করা সম্ভব। তবে এই পদ্ধতি ঐচ্ছিক। সাধারণভাবে, আপনাকে স্টপ লসের দূরত্ব কমাতেই হবে এমন নয়।
  • আগেভাগে স্টপ আউট হওয়ার ঘটনা কম। স্টপ লস আরও নমনীয়ভাবে নির্ধারণ করার প্রসঙ্গে ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিং কৌশলের আরেকটি সুবিধার কথাও বলা দরকার। উদাহরণস্বরূপ, একজন ট্রেডার চার্টের বাইরের আরও দূরের একটি স্তরে স্টপ লস রাখতে পারেন। অন্য কথায়, মুভিং অ্যাভারেজ বা গুরুত্বপূর্ণ স্তর থেকে দূরে স্টপ লস নির্ধারণ করা সম্ভব। এতে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হয়

ফরেক্স রিট্রেসমেন্ট ট্রেডিংয়ের অসুবিধা

বাস্তবে, কোনো উপলভ্য ট্রেডিং কৌশলই 100% সাফল্যের নিশ্চয়তা দেয় না। রিট্রেসমেন্ট ট্রেডিংও এর ব্যতিক্রম নয়। এটি প্রয়োগ করার আগে নতুন ট্রেডারদের কয়েকটি নির্দিষ্ট অসুবিধা বিবেচনায় নিতে হবে:

  • ট্রেডের সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। রিট্রেসমেন্ট ট্রেডিংয়ে কিছু ট্রেড হাতছাড়া হতে পারে—এ জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সাধারণত, এই পদ্ধতিতে দামের রিট্রেসমেন্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অর্থাৎ, আপনি সম্ভাব্য মোমেন্টামের ওপরই মনোযোগ দেবেন, ফলে অন্য এন্ট্রির সুযোগ হাতছাড়া হতে পারে। তবে সব সময় মনে রাখবেন, কোনো ট্রেডে অংশ নিতে না পারা কোনো বিপর্যয় নয়। ভুল ট্রেডে প্রবেশ করলে এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারে।
  • ট্রেডিংয়ের সুযোগ কম। রিট্রেসমেন্ট ট্রেডিংয়ে সাধারণভাবে ট্রেডিংয়ের সুযোগ কম থাকবে—এ জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে। বাজার সব সময় পিছু হটে না। এর জন্য নির্দিষ্ট ট্রিগার দরকার। কোনো কোনো বাজারে দীর্ঘ সময় ধরে খুব সামান্য রিট্রেসমেন্ট হতে পারে। তখন আপনার বসে অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না, যা বিশেষ করে নতুন ও সক্রিয় ট্রেডারদের জন্য বেশ বিরক্তিকর হতে পারে।
  • উন্নত শৃঙ্খলা। আগের বিষয়গুলো থেকে বোঝা যায়, এই কৌশল প্রয়োগ করতে আরও বেশি শৃঙ্খলা ও স্থিরতা দরকার। দীর্ঘ সময় অপেক্ষা করা এবং সুযোগ হাতছাড়া হওয়া সব ট্রেডারের পক্ষে সহ্য করা সম্ভব নয়।

রিট্রেসমেন্ট ট্রেডিং কৌশলে ঝুঁকি সামলানো

রিট্রেসমেন্টের সময় ভালো ট্রেড হাতছাড়া হওয়ার প্রধান ঝুঁকি হলো ভুল স্তরে স্টপ লস রাখা। এখানে সফলভাবে ঝুঁকি সামলানোর মূল চাবিকাঠি হলো যথেষ্ট ধৈর্য ধরে দামের পুলব্যাকের জন্য অপেক্ষা করা। এই কৌশলে বেশি সম্ভাবনাময় একটি পয়েন্ট থেকে বাজারে প্রবেশ করা যায়, পাশাপাশি চার্টের মধ্যে আরও নিরাপদ স্তরে স্টপ লস রাখার সুবিধাও পাওয়া যায়।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।