Scan & Get our app!
Get our app!
Download our app and stay connected on the go.
Scan & Get our app!
Scan QR-code to download our app and stay connected on the go.
সোশ্যাল ট্রেডিংয়ের মাধ্যমে কি সম্পদ গড়ে তোলা সম্ভব?সোশ্যাল ট্রেডিং? উত্তর হলো, “অবশ্যই সম্ভব”। সোশ্যাল ট্রেডিং টুলের সাহায্যে আপনার কৌশল বেশ কার্যকর হতে পারে। তবে সামগ্রিক সাফল্য নির্দিষ্ট কিছু বিষয় ও প্যারামিটারের ওপর নির্ভর করবে। সাধারণত, সাফল্যের চাবিকাঠি হলো অনুসরণ করার জন্য উপযুক্ত সোশ্যাল ট্রেডার বেছে নেওয়া। তবে বিবেচনায় রাখার বিষয় এটিই একমাত্র নয়।

এই নিবন্ধে, সোশ্যাল ট্রেডিং কতটা লাভজনক হতে পারে তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি, প্রচলিত বিনিয়োগ পদ্ধতির সঙ্গে এর পার্থক্য এবং নতুনদের শুরু করার জন্য মিরর ট্রেডিং কেন একটি ভালো উপায় হতে পারে, তা জানবেন।
কম ঝুঁকির সম্ভাবনা হলো কপি ট্রেডাররাযে প্রধান সুবিধাগুলো পেতে পারেন, তার একটি। প্রচলিত ট্রেডিংয়ে ট্রেডাররা শুরুতেই তাদের বিনিয়োগ করা অর্থ হারাতে পারেন। মূল চ্যালেঞ্জ হলো, বাড়ার সম্ভাবনা আছে এমন অ্যাসেট বেছে নেওয়া। কোনো স্টক প্রথম দেখায় বেশ আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই সিকিউরিটি থেকে আরও বড় ক্ষতি হতে পারে।
দাম দ্রুত বাড়তে দেখলেও এর মানে এই নয় যে ট্রেন্ডটি চলতে থাকবে। বাজারের অপ্রত্যাশিত ওঠানামা, ভোলাটিলিটি এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিলে, দাম আপনার বিপরীতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই সফলভাবে ট্রেড করতে হলে আপনাকে আর্থিক বিষয়ে সত্যিকারের বিশেষজ্ঞ হতে হবে। তবে অসাধারণ জ্ঞানও 90% ট্রেডারকে ব্যর্থ হওয়া থেকে রক্ষা করতে পারে না।



এক্ষেত্রে সোশ্যাল ট্রেডিং টুলগুলো ভালো বিকল্প হতে পারে, কারণ আপনাকে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় না। কপি ট্রেডারদের নির্দিষ্ট আর্থিক জ্ঞান থাকা জরুরি নয়। তাদের শুধু একজন সোশ্যাল ট্রেডার (সিগন্যাল প্রোভাইডার) বেছে নিয়ে তার ট্রেডগুলো কপি করতে হয়। অবশ্য এতে 100% সাফল্যের নিশ্চয়তা নেই। একই সঙ্গে, আরও বেশি পেশাদার সোশ্যাল ট্রেডিংয়ের ক্ষেত্রে যুক্ত হচ্ছেন। অনুসরণ করার জন্য একেবারে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে বেশি।
সোশ্যাল ট্রেডিং অত্যন্ত কার্যকর হতে পারে। তবে এর কার্যকারিতা আপনার ইন্ট্রোডিউসিং ব্রোকারের ওপরও নির্ভর করবে। তাই, বিশ্বস্ত ও দীর্ঘদিনের পরীক্ষিত সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পদ গড়ে তোলার সম্ভাবনা বেশি।
পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে 7% থেকে 10% রিটার্ন দিয়েছেন এমন সোশ্যাল ট্রেডার বেছে নেওয়াই ভালো। কেউ যদি 20% পর্যন্ত রিটার্নের প্রস্তাব দেয়, তাহলে সেটি প্রতারণা বলে মনে হতে পারে। এমন ট্রেডিং সিগন্যাল প্রদানকারীদের এড়িয়ে চলাই ভালো।
দ্রষ্টব্য: অ্যাসেটের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার সময় মুনাফা করেন এমন IB-দের এড়িয়ে চলুন। একই কাজ যে কেউ করতে পারে। এ ধরনের পদ্ধতিতে বিশেষ কিছু নেই।
সোশ্যাল ট্রেডিংয়ে আপনার সাফল্য নির্ভর করবে আপনার বিনিয়োগের অঙ্কের ওপর। যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি পাবেন। পেনি স্টক ছাড়া বেশিরভাগ সিকিউরিটি ও অ্যাসেটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
উদাহরণ হিসেবে, ধরুন আপনি $300 বিনিয়োগ করলেন এবং সম্ভাব্য রিটার্ন 15%। এর মানে, আপনার বার্ষিক আয় হবে মাত্র $45। যতটা আশা করেছিলেন, ততটা নয়, তাই না? তবে, $10,000 বিনিয়োগ থেকে 15% আয় করলে আপনার বার্ষিক মুনাফা হবে $1,500। একজন অভিজ্ঞ সোশ্যাল ট্রেডারের সঙ্গে, মুনাফার মার্জিনের কারণে এর চেয়ে অনেক বেশি মুনাফা করা সম্ভব। আবারও বলছি, সফল IB বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই অনুসরণ করার জন্য একজন সফল সোশ্যাল ট্রেডার খুঁজে নেওয়া জরুরি।
বিশ্বস্ত সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম এবং অনুসরণ করার মতো একজন বিনিয়োগকারী বেছে নেওয়ার পাশাপাশি, নতুনরা তাদের ট্রেডিং কৌশল উন্নত করতে আরও কয়েকটি সহজ পরামর্শ মেনে চলতে পারেন:
সোশ্যাল ট্রেডিং থেকে মুনাফা করা সম্ভব কি না, তা নিয়ে এখনও ভাবছেন? উত্তর হলো, “হ্যাঁ, সম্ভব”। এই পদ্ধতি খুব কার্যকর হতে পারে। আপনি কতটা আয় করবেন তা নির্ভর করে প্রাথমিক বিনিয়োগের অঙ্ক, আপনার সোশ্যাল ট্রেডারের অভিজ্ঞতা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, যেগুলো আপনার বিবেচনায় রাখা দরকার।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।